PUT/v2/cart/{id}

প্যাসেঞ্জার যোগ করুন

প্যাসেঞ্জার তালিকা বদলে দিন। বয়স মাপা হয় ডিপারচারের তারিখে, আজকে নয়।

Bearer টোকেনঅথরিটি: B2C_CART_UPDATEhttps://booking.aerolink.dev

আগে মালিকানা চেক হয়। কার্ট না থাকলে আর অন্য কারোর হলে একই ৪০৪, তাই আইডি অনুসন্ধান করা যায় না। প্যাসেঞ্জার সংখ্যা ও টাইপ কার্ট যে ভাড়ায় প্রাইসড তার সাথে মিলতে হবে। বয়স ব্যান্ড ফেল হলে স্ট্যাটাস ৪০৬ — ৪০০ নয়।

cURL

bash
curl -X PUT https://booking.aerolink.dev/v2/cart/66e1... \
  -H "Authorization: Bearer eyJ..." \
  -H "Content-Type: application/json" \
  -d '{"passengers":[{"type":"ADT","givenName":"RAHIM","surname":"UDDIN","gender":"MALE","dateOfBirth":"1990-05-12"}]}'

পাথ প্যারামিটার

idstring
আবশ্যক

কার্ট আইডি

রিকোয়েস্ট

JSON
{
  "passengers": [
    {
      "type": "ADT",
      "givenName": "RAHIM",
      "surname": "UDDIN",
      "gender": "MALE",
      "dateOfBirth": "1990-05-12",
      "email": "customer@example.com",
      "phoneNo": "+8801700000000"
    }
  ]
}

বডি ফিল্ড

passengersarray
আবশ্যক

পুরো প্যাসেঞ্জার তালিকা। কার্টে যা ছিল তা সরিয়ে দেয়।

passengerTypeenum
আবশ্যক

ADT, CHLD, INF, C02–C11, STU, ADR। টাইটেল, বয়স যাচাই ও ভাড়া মিল চালায়।

givenNamestring
আবশ্যক

নাম

surnamestring
আবশ্যক

পদবি

genderenum
আবশ্যক

passengerTitle বের করতে

dateOfBirthstring
আবশ্যক

ISO তারিখ। ভুল ফরম্যাট ছুড়ে দেয়।

saveTravelerboolean
ঐচ্ছিক

true হলে ট্রাভেলার বইতে লেখা হয়

travelerIdstring
ঐচ্ছিক

সেভ করা ট্রাভেলারের সাথে লিংক

documentobject
ঐচ্ছিক

পাসপোর্ট / ভ্রমণ নথি

রেসপন্স

200
{
  "message": "Success",
  "data": {
    "id": "66e1...",
    "searchId": "9f2c...",
    "price": { "currencyCode": "BDT", "total": 46300 },
    "passengers": [
      {
        "givenName": "RAHIM",
        "surname": "UDDIN",
        "passengerType": "ADT"
      }
    ],
    "finalPaymentDate": "2026-10-10T23:59:59"
  }
}

বিজনেস রুল

  • Sabre কার্টে C02–C11 টাইপের আসল বয়স অন্য ব্যান্ডে পড়লে মিলানোর আগে রি-বাকেট হয়।
  • একই ফ্লাইট ও তারিখের পুরনো বুকিংয়ের সাথে পাসপোর্ট নম্বর মেলানো হয়।

এরর

404Entity Not Found

কার্ট নেই বা অন্য কাস্টমারের

400CHILD_AGE_MISMATCH

কার্ট যে টাইপে প্রাইসড নয় এমন প্যাসেঞ্জার

406invalid CHLD / INF / adult fare age

চাইল্ড ২–১১, ইনফ্যান্ট ২-এর নিচে, অ্যাডাল্ট ফেয়ার ১২+ — সব ডিপারচারে।

401 / 403UNAUTHORIZED

টোকেন নেই বা B2C_CART_UPDATE নেই